November 11, 2026, 6:44 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে এক অসহায় পরিবারের পাশে মানবিক ডিসি

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে এক অসহায় পরিবারের পাশে মানবিক ডিসি

নুরুল আমিন লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে এক অসহায় পরিবারের পাশে একজন মানবিক ডিসি,সহায়তা পাওয়া নাছিমা জানান” প্রথমত “তাঁর মেয়ের বিয়ের আয়োজন থমকে যাওয়া” আাবার অন্যদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শয্যাশায়ী দিনমজুর- তাঁর স্বামী, এই চরম শংকটা পণ্য অবস্তায় থাকা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জানাযায়, চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকার বাসিন্দা নাছিমা বেগম নিজে অসুস্থ। তাঁর স্বামী আবুল কালাম প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে কোনোভাবে সম্পন্ন হলেও ছোট মেয়ের বিয়ের খরচ জোগাতে গিয়ে মানবতার দ্বীনযাপন করে আসছিলেন তিনি।

এদিকে সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বুধবার (২৮ জানুয়ারি) সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়ে সাহায্য চেয়েছিলেন এই অসহায় পরিবার তা”মনজুর করে জেলা প্রশাসক।এতে এককালীন আর্থিক সহায়তা পেয়ে মেয়ের বিয়ে সম্পন্ন করবার সাহস ফিরে পান তিনি । নাছিমা বেগম বলেন, মেয়ের বিয়ের দিন ঠিক হলেও টাকার অভাবে সব কিছু থেমে গিয়েছেিল। ডিসি স্যারের সাহায্য না পেলে কী করতাম জানি না। অন্যদিকে সাতকানিয়ার মৈশামুড়া এলাকার দিনমজুর মোহাম্মদ ফরিদ হৃদরোগ, কিডনি জটিলতা ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়েছেন। একসময় কাজ করে চার সন্তানের সংসার চালালেও ২০২৩ সালের পর থেকে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। ধার-দেনার ওপর ভর করে চলছিল চিকিৎসা।

ফরিদের স্ত্রী খালেদা বেগম বলেন, “আমার স্বামী কিছুই করতে পারে না। সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলাম। জেলা প্রশাসক স্যারের সহায়তা ও তার উছিলায় এখন আমাদের বাঁচার ভরসা। ফরিদের মেয়ে ইসরাত আরা বলেন, “আব্বার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল। স্যারের সাহায্যে আমরা আবার আশা পেলাম। ডিসি স্যার আসলেই একজন মানবিক ডিসি। জেলা প্রশাসন সূত্র জানায়, আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এমন একাধিক অসহায় মানুষ এবং চট্টগ্রামের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামাজিক সংগঠনের পাশে দাঁড়িয়েছেন। ব্যস্ততার মাঝেও মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো-এই মানবিক উদ্যোগই চট্টগ্রামের জেলা প্রশাসককে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে বলে মত প্রকাশ করেছেন সহায়তা প্রাপ্ত নাগরিকরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা