November 12, 2026, 5:41 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, নগদ টাকা ৪ হাজার ৬২০ টাকা ও ২টি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে আটক দুই ব্যক্তিকে গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়।

সাংবাদিক পরিচয়ে আটক দুই ব্যক্তি হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের সোলায়মান শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার চর-বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ (৪২)।

এতথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল মনির ও হাকিম নামের দুই ব্যক্তি। এবিষয় নিয়ে কয়েকজন ভুক্তভোগী দোকানদার সেনাবাহিনীকে জানায়। পরে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির করতে গিয়ে দুজনকে আটক করে সেনাবাহিনী।

ওসি মো. শাহ-আলম আরও বলেন, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদরের সেনাবাহিনী ক্যাম্পে আনা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। চাঁদাবাজির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা