November 12, 2026, 6:25 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

লুৎফর সিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

লুৎফর সিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

 

গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি এলাকা, মহিলা কলেজ রোড, পাচুড়িয়া ব্রিজ এবং জেলা প্রশাসন স্কুলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে রাত ৯টার ‍দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিছু শব্দ আমরা শুনেছি। সামনে কালিপূজা চলছে, তাই এ বিষয়ে সতর্ক দৃষ্টি রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে আমাদের টহল টিম রয়েছে, তবে মহাসড়কে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত না করে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা