November 12, 2026, 5:06 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী তরুণ ভোটারদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে

লুৎফর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী তরুণ ভোটারদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

মধুমতির দুই তীরের (কাশিয়ানী আংশিক- গোপালগঞ্জ সদর) নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসন। জাকের পার্টির মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন গোপালগঞ্জ-২ আসন থেকে। আসনটিতে মাহমুদ হাসান একজন তরুণ হলেও তার জনপ্রিয়তা অর্জনের তালিকা হয়েছে অনেক লম্বা।

অ্যাডভোকেট মাহমুদ হাসান গোলাপ প্রতীক নিয়ে তরুণ প্রজন্মের ও শিক্ষিত, সচেতনসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে পেয়েছেন গ্ৰহণ যোগ্যতা। আর এই জনপ্রিয়তার মূল চাবিকাঠি হিসেবে আসনটির ভোটারগণ তার অতি সাধারণ জীবনযাপন, অকৃত্রিম আলাপচারিতা, সৎ ও শিক্ষিতসহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণেই তার প্রতি আকৃষ্ট হচ্ছে।

উল্লেখ্য গোপালগঞ্জ-২ আসন বরাবরই আওয়ামী লীগের দখলে থাকলেও এবার পরিস্থিতি বলছে ভিন্ন কথা কারণ এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নেই।আর ঠিক সে কারণেই গণমানুষ একটু সচেতনতার সাথেই এবারের নির্বাচনে বিকল্প একজন সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে ইচ্ছুক।এই আসনটির জনগণ বর্তমানে উন্নত মানের সমাজ চাই। আর সেই বিকল্পধারাই এবার হবে জাকের পার্টির মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসানকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে, এমনটাই আশা ব্যক্ত করছেন সবাই।

গোপালগঞ্জ-২ আসনের সদর উপজেলার বন্ধু মহলের রমজান মিয়া, মাহাবুব আরো অনেকে বলেন, অ্যাডভোকেট মাহমুদ সাহেব একজন সৎ ও যোগ্য প্রার্থী। তিনি একজন শিক্ষিত সচেতন মানুষ।তার চিন্তা ও চেতনাও শিক্ষিত ধরনের, তাকে অর্থাৎ গোলাপ ফুল প্রতীককে ভোট দিয়ে এমপি বানালে সবাই ভালো একটা উন্নয়ন গোপালগঞ্জ পাবে। তিনি অতি সাধারণ মানুষ হওয়ায় তিনি সাধারণ মানুষের দুঃখ দূরদশায় পাশে থাকবেন।

হরিদাশপুরের শামিম পাটোয়ারী বলেন, মাহমুদ হাসান একজন খুবই ভালো মানুষ। তিনি একজন তরুণ তাই সে নির্বাচিত হলে তরুণ প্রজন্মের জন্য মঙ্গলজনক হবে। আমাদের অভিভাবক হিসেবে আমরা তাকে চাই।

জাকের পার্টির মনোনিত প্রার্থী তথা গোলাপ ফুল প্রতীককের প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান বলেন, আমি আমার এই আসনকে উন্নত, দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের প্রত্যয়ে মাঠে নেমেছি অনেক দূর এগিয়ে যেতে চাই সকলকে নিয়ে। আমাকে ভোট দিলে তা বিফলে যাবে না।

অ্যাডভোকেট মাহমুদ হাসান বর্তমানে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা