November 12, 2026, 4:12 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে নীতিমালাবিহীন অসংখ্য ফার্মেসি

ইব্রাহিম হাওলাদার

গোপালগঞ্জে ওষুধ প্রশাসনের অবহেলা, নীতিমালাবিহীন অসংখ্য ফার্মেসি

মোং ইব্রাহিম হাওলাদার
(বিশেষ প্রতিনিধি)

গোপালগঞ্জ জেলায় ওষুধ প্রশাসনের নজরদারির অভাবে বিভিন্ন স্থানে নীতিমালা না মেনেই অসংখ্য ফার্মেসি পরিচালিত হচ্ছে। এসব ফার্মেসির অনেকগুলোতেই নেই কোনো অনুমোদিত সাইনবোর্ড, ওষুধ সংরক্ষণের জন্য নির্ধারিত তাপমাত্রা মানা হচ্ছে না, বিক্রির সময় ভাউচার দেওয়া হয় না এবং ছাড়পত্র ছাড়া ওষুধ বিক্রি করা হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, অনুমোদিত ফার্মেসি ব্যতীত কোনো দোকানে ওষুধ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া ওষুধ কোম্পানির প্রতিনিধির পরামর্শ অনুযায়ী সরাসরি রোগীদের কাছে ওষুধ বিক্রিও নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এসব নিয়মের তোয়াক্কা না করেই কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসি পরিচালনা করে আসছে।

এতে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারছেন না। অভিযোগ রয়েছে, এসব অবৈধ ফার্মেসিতে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদেরও বারবার হয়রানির শিকার হতে হয়। তারা মানবিক দায়িত্ব পালন না করে সরকারি নীতিমালা লঙ্ঘন করেই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

জেলার মুকসুদপুর উপজেলার উজানী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, রুবেল মোল্লা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি বড় ফার্মেসি পরিচালনা করছেন। ওই দোকানে নেই কোনো সাইনবোর্ড, ভাঙাচোরা টিনের ঘরে চলছে ব্যবসা, নেই প্রয়োজনীয় অনুমোদন বা নীতিমালার কোনো অনুসরণ। একাধিকবার সতর্ক করা হলেও তিনি নীতিমালা অনুযায়ী ফার্মেসি পরিচালনায় আগ্রহ দেখাননি। অনুসন্ধানে জানা গেছে, ওই দোকান থেকে প্রতিদিন প্রায় ২০ হাজার টাকার বেশি ওষুধ বিক্রি করা হয়।

এছাড়া সদর উপজেলার রঘুনাথপুর, সোনাকুড়, সিলনা, সাতপাড়াসহ জেলার বিভিন্ন এলাকায় একইভাবে নীতিমালা লঙ্ঘন করে ফার্মেসি পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। গোপন অনুসন্ধান ও সরেজমিনে পর্যবেক্ষণে জেলায় একাধিক অবৈধ ফার্মেসির অস্তিত্ব ধরা পড়েছে।

এ বিষয়ে সচেতন মহলের দাবি, জনস্বার্থে এসব অবৈধ ফার্মেসির বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও ওষুধ প্রশাসনের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা