November 12, 2026, 11:20 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

দৈনিক মানব বার্তা মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

দৈনিক মানব বার্তা
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর নেক্কারজনক হামলার প্রতিবাদে তাড়াশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি তাড়াশ প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নিরব, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সদস্য শামীম হোসেন সাদীক, বাঁধন, জুলাই যোদ্ধা সোহান, আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা