November 12, 2026, 11:22 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

এসএসসি পরীক্ষা ২০২৬: পিরোজপুরে কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

এসএসসি পরীক্ষা ২০২৬: পিরোজপুরে কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
‎​শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: জেলা প্রশাসক আবু সাঈদ

‎পিরোজপুর প্রতিনিধি:
‎
রবিবার (১৯ এপ্রিল)‎পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
‎
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সংস্থাপন, জেনারেল সার্টিফিকেট ও ফ্রন্ট ডেস্ক শাখা) ফারদিন মনীর অর্ণব এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস।
‎
‎​নকল ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স
‎​সভায় জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শিক্ষার সাথে আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না। পিরোজপুরের কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা নকল সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, ইতিপূর্বে তিনি নকলের সাথে জড়িত থাকার দায়ে অনেক শিক্ষকের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।
‎​
‎​পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ঘোষণা দেন যে, পিরোজপুরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে আবশ্যিক ভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তিনি বলেন, “আমি আমার অফিস থেকেই মনিটর করবো কোন কেন্দ্রে কীভাবে পরীক্ষা হচ্ছে এবং কক্ষ পরিদর্শকরা কীভাবে দায়িত্ব পালন করছেন।”
‎​
‎​শিক্ষকদের মহান পেশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আপনাদের দেখে শিক্ষার্থীরা শিখবে। আপনারা যদি অনৈতিক সুবিধা দেন, তবে সমাজ আপনাদের কেন সম্মান করবে?” তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেক শিক্ষক পাঠদানের চেয়ে কোচিং বা প্রাইভেট পড়াতে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন, যা কাম্য নয়।
‎​
‎​জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনে তাদের ভর্তি বাতিল করা হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য একটি রাজনীতিমুক্ত ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থা গড়ার ওপর তিনি বিশেষ জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা