November 11, 2026, 9:33 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে চিরিরবন্দরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে চিরিরবন্দরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের চিরিরবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চিরিরবন্দর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও ভোটাধিকারকে হুমকির মুখে ফেলছে।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে তারা নির্বাচনী নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

সমাবেশে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা