November 12, 2026, 3:25 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমা’র নামাজ শেষে ‘বাংলাদেশপন্থী ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে ঢাকা পঞ্চগড় জাতীয় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে পরিকল্পিতভাবে শহীদ শরীফ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইকবাল হোসাইন, সমন্বয়ক ফজলে রাব্বিসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা