November 13, 2026, 7:00 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

আমরা প্রমাণ করেছি- চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায়_ হান্নান মাসুদ

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

আমরা প্রমাণ করেছি- চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায়_ হান্নান মাসুদ

ফাতেমা আকতার
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি।

আমরা সন্ত্রাসের রাজনৈতিক অতীতকে পিছনে ফেলে যেতে চাই। আমরা প্রমাণ করেছি- চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায়, প্রমাণ করেছি- ইচ্ছা শক্তি থাকলে ভূমিদস্যুদের থেকে ভূমি উদ্ধার করা যায়। আমরা জানি হাতিয়ার উন্নয়ন ও শান্তি কীভাবে প্রতিষ্ঠা করতে হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নোয়াখালী-৬(হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের(শাপলা কলি প্রতীক)প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

তিনি বলেন, হাতিয়ার নৌ-ঘাটসূহে আমাদের মা-বোনদের হয়রানি ও অপমানের কথা ভুলে যায়নি। ভুলে যায়নি- আমাদের দুঃসহ অতীত ইতিহাসকে। সুতরাং এখন আর কোনো হুমকিধামকিকে ভয় পাবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে ১টা করে ভোট দিন, আমি আপনাদের নতুন একটা হাতিয়া গড়ে দেব।

নির্বাচনী জনসভায় উন্নয়নের ইশতেহার তুলে ধরে তিনি বলেন, হাতিয়ার আদি সড়ক- তুফানিয়া এলাকা থেকে হিলটন মোড় পর্যন্ত প্রধান সড়কে রূপান্তর করা হবে। নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হবে। রহমত বাজার,সূর্যমিখী,কমলার দীঘি ও নিঝুম দ্বীপ পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

এছাড়া, উন্নয়ন কর্মযজ্ঞ শুরুর পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি),ছাত্র শক্তি ও যুব শক্তির নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার কর্মী-সমর্থকরা শাপলা কলি প্রতীকের সমর্থনে মিছিল নিয়ে সভাস্থলে এসে জমায়েত হয়। এতে সভাস্থলের আশপাশের রাস্তা,অলি-গলি কানাইকানাই পূর্ণ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা