November 11, 2026, 9:36 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

আবুল সরকারের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন (ভোলা)।

নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়নকারী আবুল সরকারের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ তৌহিদি জনতার।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন (ভোলা)।

ভোলা জেলার লালমোহন উপজেলায় পবিত্র কুরআন ও মহান আল্লাহকে নিয়ে কটুক্তিকারী বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ নভেম্বর শুক্রবার বাদজুম্মা লালমোহন উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যনারে লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা, আব্দুল আউয়াল সাহেবের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ২ টা থেকে পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চৌরাস্তা মোড়ে তৌহিদি জনতা সমবেত হতে থকেন। মিছিল শেষে চৌরাস্তায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালমোহন ইসলামীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও,মোঃ মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ঈদগা মসজিদের খতিব মাওলানা ইমরান রাজিব সাহেব, লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের খতিব মাও,মঈন সাহেব, লালমোহন প্রেস ক্লাবের সভাপতি মোঃ সোহেল আজিজ শাহীন পাটোয়ারী সাহেব, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার সহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল আউয়াল সাহেব বলেন, ধর্মীয় সম্প্রীতির এ দেশে নাস্তিক মুরতাদ ও আল্লাহ বিরোধীদের কোন ঠাঁই নেই। মহান আল্লাহ’কে নিয়ে বাউল আবুল সরকারের বক্তব্য পুরো মুসলিম জাতীর হৃদয়ে গভীর রক্তক্ষরণ হয়েছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
তিনি আরও বলেন আল্লাহ’কে নিয়ে এত বড় দৃষ্টতা দেখানো আবুল সরকারের পক্ষ নিয়ে যারা বক্তব্য দিচ্ছেন নিঃসন্দেহে তারা মোনাফেক কাফের ও অমুসলিম।

পরিশেষে মাওলানা আব্দুল আউয়াল মহান আল্লাহ দরবারে মোনাজাত করে এসব নাস্তিকদেরকে হেদায়েত দান অথবা ধ্বংসের জন্য দোয়া করেন।
প্রতিবাদ সভা শেষে উপস্থিত তৌহিদি জনতা বাউল আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা