November 13, 2026, 5:36 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

আদিতমারীতে পরীক্ষা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোর অনুরোধ ওসি’র

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি

আদিতমারীতে পরীক্ষা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোর অনুরোধ ওসি’র

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সম্মানিত নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক। শিক্ষার্থীদের চলমান পরীক্ষা এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উচ্চশব্দে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

এক বার্তায় ওসি মোঃ নাজমুল হক জানান, বর্তমানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা চলছে। এছাড়া অনেক পরিবারে ছোট শিশু, বৃদ্ধ এবং অসুস্থ রোগী রয়েছেন, যাদের জন্য উচ্চশব্দ অত্যন্ত কষ্টদায়ক ও ক্ষতিকর।

এমতাবস্থায়, যেকোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, পিকনিক বা ধর্মীয় আয়োজনে বাদ্যযন্ত্র, সাউন্ড বক্স এবং মাইকের ব্যবহার সীমিত রাখার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা না করার জন্য তিনি থানা এলাকার সকল স্তরের মানুষের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখা এবং অসুস্থ ও বয়স্ক মানুষের প্রশান্তি নিশ্চিত করতে পুলিশের এই মানবিক পদক্ষেপে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিনীত,
মোঃ নাজমুল হক
অফিসার ইনচার্জ, আদিতমারী থানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা