November 12, 2026, 5:42 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

অভিমানে ইহলোক ত্যাগ করল মাদ্রাসা ছাত্রী ইসমতআরা

মীর শাহীন স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)

অভিমানে ইহলোক ত্যাগ করল মাদ্রাসাছাত্রী ইসমতআরা

মীর শাহীন
স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মায়ের ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ইসমতআরা নামে এক ১১ বছরের মাদ্রাসাছাত্রী।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে। নিহত ইসমতআরা স্থানীয় বাসিন্দা মোঃ মিজানুর রহমানের একমাত্র মেয়ে। সে পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়ন করত।

জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে বাড়িতে আসে ইসমতআরা। বিকেলের দিকে মাদ্রাসায় না গিয়ে বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে থাকে। এ নিয়ে মা ফেরদৌস বেগম তাকে বকাঝকা করে গোসল করতে বাথরুমে পাঠান।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও ইসমতআরা বাইরে না আসায় ফেরদৌস বেগম ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ভেন্টিলেটর দিয়ে উঁকি মেরে দেখেন— ইসমতআরা গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান
“খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।”

এ অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ। সচেতন ব্যক্তিরা বলছেন— শিশুদের ক্ষেত্রে বাড়তি সহনশীলতা, স্নেহ এবং মানসিকভাবে বোঝাপড়া বাড়ানো এখন অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা