September 10, 2026, 3:17 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

লামায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বকর সিদ্দিক, বান্দরবান

লামায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বকর সিদ্দিক, বান্দরবান
২১ অক্টোবর ২০২৫ ইং
বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, সরই ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা আসরাফুর জামান সোহেল, ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, এবং আজিজনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরম।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন ইউপি সদস্য, হেডম্যান, কারবারি, চৌকিদার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এসব কর্মকাণ্ডের ফলে এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে, গ্রামীণ সড়কগুলো ভেঙে যাচ্ছে এবং শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বালুবাহী গাড়ির ধুলাবালিতে স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে এবং শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তারা অবিলম্বে এসব বালু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত সকলেই অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা