November 12, 2026, 3:26 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা: পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার
‎
‎ পিরোজপুর প্রতিনিধি:
‎
‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর-১ আসনে ধানের শীষের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সদরের ২নং কদমতলা ইউনিয়ন এর জর্জ হাই স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এ চিত্র ফুটে ওঠে। কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
‎
‎​জনসভার প্রধান আকর্ষণ ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত নেতাকর্মীদের ঢল দেখে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি পিরোজপুরের সন্তান হিসেবে আপনাদের পাশে আছি এবং আমৃত্যু থাকবো। ধানের শীষ কেবল একটি দলীয় প্রতীক নয়, এটি এ দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে আপনাদের প্রতিটি ভোট হবে পিরোজপুরের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে কদমতলাসহ পুরো পিরোজপুরকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলব।” তিনি আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।
‎
‎​২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো: সাইদুল ইসলাম কিসমত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং পিরোজপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজ ঐক্যবদ্ধ। অধ্যক্ষ আলমগীর হোসেনের বিজয় মানেই পিরোজপুরের সমৃদ্ধি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কদমতলার প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ারও নির্দেশ দেন।
‎
‎​সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চান, পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কাজী তোফাজ্জেল হোসেন, মো: হারুন শেখ প্রমুখ।
‎
‎​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন আব্দুর রহিম মোল্লা এবং সভার সার্বিক ব্যবস্থাপনায় বলিষ্ঠ ভূমিকা পালন করেন ৩ নং কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান।
‎​ বিকেল ৩টা বাজতে না বাজতে ই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন। মুহূর্তেই স্কুল মাঠ লোকে লোকে লোকারণ্য হয়ে যায় এবং “ধানের শীষ” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মধ্যে এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা