November 12, 2026, 9:05 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জসিম মুন্সি টঙ্গীপাড়া গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের ক্লাস রুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্নি ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর কবির, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখ।
বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রইসুল ইসলাম সুমন, স্কুল কমিটির সদস্য ওমর শেখ, স্কুল কমিটির সদস্য লিটু মোল্লা সহ প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের আগামীতে স্কুল ড্রেস ও ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এক থেকে তিন রোলের মধ্যে থাকবে তাদের বিশেষ পুরস্কার ও সর্বোচ্চ উপস্থিত ছাত্রছাত্রীদের সহযোগিতা করবে বলে আশা দেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখ বলেন, মানসম্মত শিক্ষা না হলে এখান থেকে ভালো কোনো ছাত্রছাত্রী বেরিয়ে আসবে না। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। স্কুলটি যাতে দেশের মধ্যে অন্যতম স্কুলে পরিণত হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সভা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা