August 15, 2026, 11:31 pm
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট শিক্ষা বৃত্তি–২০২৬

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট শিক্ষা বৃত্তি–২০২৬ (আবেদন আহ্বান)

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট (স্থাপিত: ১৯৯৭) এর উদ্যোগে সিরাজগঞ্জ জেলার স্থায়ী নাগরিক/স্থায়ীভাবে বসবাসরত গরীব অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি–২০২৬ প্রদান করা হবে।

কারা আবেদন করতে পারবে?
সিরাজগঞ্জ জেলার স্থায়ী নাগরিক বা স্থায়ীভাবে বসবাসরত শিক্ষার্থী

গরীব কিন্তু মেধাবী শিক্ষার্থী

শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় সর্বোচ্চ ১,৫০,০০০/- টাকা

বৃত্তি প্রাপ্তির যোগ্যতা (গ্রুপভিত্তিক)
ক গ্রুপ (৯ম ও ১০ম শ্রেণি)
সর্বশেষ বার্ষিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে)

বিজ্ঞান বিভাগ: জিপিএ ৫.০০
মানবিক/বাণিজ্য: জিপিএ ৪.৫০

খ গ্রুপ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)
এসএসসি/সমমান পরীক্ষায়

বিজ্ঞান বিভাগ: জিপিএ ৫.০০

মানবিক/বাণিজ্য: জিপিএ ৪.৫০

আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?

আবেদন ফরম সংগ্রহ করা যাবে
জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ (শিক্ষা ও কল্যাণ শাখা)
ই-সেবা কেন্দ্র
জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জ
উপজেলা নির্বাহী অফিস (সকল)
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

ওয়েবসাইট থেকে ডাউনলোড: www.sirajganj.gov.bd

আবেদন জমাদানের নিয়ম
আবেদনপত্র জমা দিতে হবে—
জেলা প্রশাসক, সিরাজগঞ্জ ও সভাপতি, সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট বরাবর

শেষ তারিখ: ১৫/০২/২০২৬
সময়: বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে
জমা: সরাসরি অথবা ডাকযোগে

স্বাক্ষরিত
(রোজিনা আক্তার)
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
ও আহ্বায়ক, সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট শিক্ষা বৃত্তি–২০২৬ উপ-কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা