September 15, 2026, 7:25 am
শিরোনাম :

দিনাজপুরে ৭৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

আরিফুল ইসলাম চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরে ৭৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর

দিনাজপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে ৭৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই মাদক কারবারির হেফাজত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা