November 12, 2026, 4:40 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

৩১ জানুয়ারি সিরাজগঞ্জে নির্বাচনী জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

৩১ জানুয়ারি সিরাজগঞ্জে নির্বাচনী জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আগামী শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সিরাজগঞ্জে নির্বাচনী সফরে আসছেন। এদিন দুপুর ২টায় সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানিয়েছেন, জনসভা সফল করার জন্য ইতোমধ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, জনসমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি তিনি রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। ৩০ জানুয়ারি নিজের আসনের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেবেন।

৩১ জানুয়ারি সিরাজগঞ্জে জনসভা সফল করার লক্ষ্যে ২৮ জানুয়ারি জেলা বিএনপির উদ্যোগে হোসেনপুরস্থ আল মাহমুদ এভিনিউতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

জরুরি প্রস্তুতি সভায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, ১৮টি ইউনিয়নের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শেখ মোঃ এনামুল হক
সহ-দফতর সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা