September 15, 2026, 8:06 am
শিরোনাম :

জামায়াত নেতা নিহতের প্রতিবাদে বান্দরবানের লামায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে

আবু বক্কর সিদ্দিক বান্দরবান

জামায়াত নেতা নিহতের প্রতিবাদে বান্দরবানের লামায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে,,,,

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,

আজ ৩০ জানুয়ারী ২০২৬ ইং শুক্রবার,,

শেরপুরে সন্ত্রাসী হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের শাহাদাত এবং দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখা।

শুক্রবার বিকেলে লামা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতা ও নারী নির্যাতনের ঘটনায় দেশজুড়ে নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা