ফরিদপুরে শিক্ষার্থীর আত্মহত্যা
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে মৃদুলা বিশ্বাস (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে।
নিহত মৃদুলা বিশ্বাস ফরিদপুরের বিকয়া ইউনিয়নের শাওরাইল গ্রামের মৃণাল কান্তি প্রামাণিকের মেয়ে। তিনি শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার এডভোকেট আনিসুল হাসান রেজা (কুমকুম)-এর বাড়ির তিনতলা দক্ষিণ পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। মৃদুলা সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
তার বান্ধবী পূজা সরকার ও নাদিরা জানান, পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ায় মৃদুলা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.৯২ পান। এ কারণে পারিবারিক বকুনি ও মানসিক চাপের মধ্যে পড়ে তিনি বালিশের নিচে একটি সুইসাইড নোট রেখে বাথরুমের ভেন্টিলেটরের রডে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার কর্মকর্তারা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।