November 12, 2026, 6:08 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা অনুষ্ঠিত

মুহিববুল্লাহ মেহেদী গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা অনুষ্ঠিত।

মোঃ মহিবুল্লাহ মেহেদী
বিশেষ প্রতিনিধি,গাইবান্ধা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১১ দলীয় নির্বাচনী ঐক্য-সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে সমর্থন জানিয়ে গাইবান্ধায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এম.এ. উচ্চ বিদ্যালয় মাঠে এl জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ আসনের এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নেতা মোঃ আব্দুল করিম আমীর।

৫নং বল্লমঝাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃময়নুল ইসলাম মণ্ডল উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন

জামায়াতে ইসলামীর ৫নং ওয়ার্ড সভাপতি
মোঃ লিটন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি এ. কে. এম. মেহেদী হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মোঃআবু হাসান নয়া মিয়া এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ সুলতান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় নির্বাচনী ঐক্য একত্রিত হয়েছে। তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা