September 10, 2026, 3:16 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষে মোবাইল কোর্টের অভিযান #অর্থদণ্ড ও বিপুল পরিমাণ মাছ জব্দ

পঞ্চগড় জেলা প্রতিনিধি : মোঃ নয়ন আলী

পঞ্চগড়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষে মোবাইল কোর্টের অভিযান

#অর্থদণ্ড ও বিপুল পরিমাণ মাছ জব্দ

পঞ্চগড় জেলা প্রতিনিধি : মোঃ নয়ন আলী

দেশের জীববৈচিত্র্য ও স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণের স্বার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে পঞ্চগড়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও বিপুল পরিমাণ মাছ জব্দ করেছে প্রশাসন।

গত বরিবার(১৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খুনিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহন মিনজির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় তার সঙ্গে ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় এবং পঞ্চগড় সদর থানার এসআই আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল।

অভিযানকালে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

উল্লেখ্য, রাক্ষুসে প্রকৃতির এই মাছের আমদানি, উৎপাদন ও বিপণন ২০১৪ সালেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, আফ্রিকান মাগুর চাষ দেশীয় প্রজাতির মাছের উৎপাদন হ্রাস করে এবং জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

অনুসন্ধানে জানা যায়, নিষিদ্ধ এই মাছ চাষে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি সহায়তা দিয়ে আসছিল।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই শহিদুল ইসলামকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মাছ চাষ সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া, জব্দকৃত বিপুল পরিমাণ মাছ স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আলীর তত্ত্বাবধানে ৭ দিনের মধ্যে নিকটস্থ এতিমখানায় হস্তান্তরের নির্দেশ দেন আদালত।

প্রশাসনের কর্মকর্তারা জানান, দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা