August 17, 2026, 6:03 am
শিরোনাম :
গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি

হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালীর নতুন কার্যকরী কমিটি গঠন

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালীর নতুন কার্যকরী কমিটি গঠন

ফাতেমা আকতার
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালী–এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য এবং দীর্ঘদিনের ধারাবাহিক সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের আলোকে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আকাশ চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম রাসেল।

এছাড়াও কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি- ফুয়াদ আল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- তামিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক: মোঃ রাজিব উদ্দিন, প্রচার সম্পাদক-জেরিন আক্তার,দপ্তর সম্পাদক-মোহাম্মদ ফরিদ উদ্দিন।

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে সংগঠনটি আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে এবং মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালী নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী মহিলা সরকারি কলেজ, চৌমুহনী এস.এ কলেজ, সৈকত সরকারি কলেজ ও সোনাপুর ডিগ্রি ও আরো বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি রক্তদান কর্মসূচি, হাতিয়া থেকে আগত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহায়তা, হোস্টেল ও মেস ব্যবস্থাপনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, সেমিনার, বিতর্ক এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য ও আস্থাশীল স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, সংগঠনের উপর অর্পিত দায়িত্ব তাঁরা নিষ্ঠা, সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর। সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় হাতিয়া স্টুডেন্টস ফোরাম নোয়াখালীকে আরও শিক্ষার্থীবান্ধব, মানবিক ও আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা