September 10, 2026, 3:16 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় যৌথ অভিযানে মাদক চক্রের রনি গ্রেপ্তার

ভোলা জেলা প্রতিনিধি :ইমন রহমান

আজ ভোরে ভোলায় একটি যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মাদক চক্রের রনি নামে এক যুবক গ্রেপ্তার

ভোলা জেলা প্রতিনিধি :ইমন রহমান

দেশজুড়ে অপরাধ দমনে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ মাদক ও অপরাধ চক্র নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে আজ ভোরে ভোলায় একটি যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১৯ অক্টোবর (রবিবার) ভোর ৫ টা ঘটিকায় অভিযান পরিচালিত হয় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গাজীপুর রোডস্থ ওয়ার্ড নং ০৫ এর একটি বাড়িতে। অভিযানে নেতৃত্ব দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ দল। টার্গেট ছিল বহু আগেই চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলী রনি, যিনি একসময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন কিন্তু পরবর্তীতে চাকরি হারান।

অভিযানকালে রনির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয় থেকে অর্জিত নগদ ৮,৭৩০ টাকা। আটক করা হয় রনিকে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হয় এবং পরবর্তীতে আসামিকে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রনি দীর্ঘদিন ধরেই নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তার বসতবাড়ির পাশেই (তুলাতুলি যাওয়ার মেইন রোড সংলগ্ন বাগানে) নিয়মিত ইয়াবা বিক্রি হতো। সে ইয়াবা সেবনকারীদের কাছ থেকে লেনদেনে সমস্যা হলে ভয় দেখিয়ে টাকা আদায় করত এবং কখনো কখনো মিথ্যা তথ্য দিয়ে পুলিশ বা ডিবি টিম ডেকে এনে ভুক্তভোগীদের ফাঁসিয়ে দিত।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে এমন অভিযান আরও জোরদার করতে হবে বলে মত দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা