দিনাজপুরের জেলা বড় মাঠে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভা
মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুরের বড় মাঠে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জনসভায় ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো বড় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।