November 12, 2026, 12:45 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সালাউদ্দিন আহমদের ধানের শীষ ঘিরে চকরিয়া পেকুয়ার গ্রামগঞ্জে জনস্রোত

নুরুল আমিন লোহাগড়া চট্টগ্রাম

সালাউদ্দিন আহমদের ধানের শীষ ঘিরে চকরিয়া পেকুয়ার গ্রামগঞ্জে জনস্রোত

নুরুল আমিন লোহাগড়া (চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীক নিয়ে চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননন্দিত জননেতা আলহাজ সালাহউদ্দিন আহমেদ । তাঁর গণসংযোগকে ঘিরে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জনস্রোত । জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার কোনাখালি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি । জানা যায় এরপর পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়ার বিভিন্ন গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিবেন সালাহউদ্দিন আহমেদ ।
গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ মুরুব্বি, সমাজসেবক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন । এ সময় দীর্ঘদিনের বঞ্চনা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে জনগণের প্রত্যাশা ও অভিমত উঠে আসে । এলাকার মুরুব্বি শ্রেণির অভিমত, হারানো অধিকার পুনরুদ্ধার এবং বুকভরা স্বপ্ন বাঁচিয়ে রাখতে ধানের শীষই এখন জনগণের শেষ ভরসা ।
গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ বলেন,
আমি সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের পাশে থাকা আমার রাজনৈতিক অঙ্গীকার ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সরাসরি গণসংযোগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁর প্রতি জনআস্থাকে আরও সুদৃঢ় করছে। চলমান এই জনসম্পৃক্ততা আসন্ন নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা