September 15, 2026, 9:20 am
শিরোনাম :

সাতকানিয়ায় গৃহবধূকে জোরপূর্বক বিষখাইয়ে দেয়শাশুড়ি, সি,এম,এইসে মৃত্যু

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়ায় গৃহবধূকে জোরপূর্বক বিষখাইয়ে দে,শাশুড়ি সি,এম,এইছে মৃত্যু

নুরুল আমিন লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিদি

চট্টগ্রামের সাতকানিয়ায় গৃহবধূ আমেনা বেগমের (২৪) মৃত্যুর আগে ধারণ করা এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমেনার। স্বজনদের অভিযোগ, স্বামী ও শাশুড়ি তাঁকে জোর করে বিষ পান করিয়ে হত্যা করেছেন। আমেনার ভিডিওটি মৃত্যুর আগের দিন শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ করা।

ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমেনা যা বলছিলেন, তার অর্থ বুঝায়, ‘আল্লাহর কসম, ওর মা (শাশুড়ি) আমাকে বিষ খাইয়েদিয়েছে। স্বামী জানতে চাইলে আমি বলব খাওয়ায়নি। কিন্তু আসলে খাইয়েদিয়েছে।’

আমেনা আঞ্চলিক ভাষায় যা বলেছিলেন আল্লাহর কসম ইতারমায় আঁরে জোর গরি বিষ হাওয়াই দিয়ে জামাই পুছার লইলে ইতারমায় ন হাবায় হয়ঐ তো হইয়ে।

আমেনার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়া এলাকার শফিক আহমেদের মেয়ে। গত শুক্রবার রাত আটটার দিকে সাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বিষপানের পর তাঁকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স । সেখানে চিকিৎসাধীন অবস্থায় (১৭জানুয়ারী)শনিবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আমেনার স্বামী মোহাম্মদ ইউসুফকে আটক করেছে সাতকানিয়া থানা-পুলিশ। তিনি সাতকানিয়া সদর ইউনিয়নের বাহাদিরপাড়া এলাকার বক্কর আহম্মদের ছেলে। আমেনার শাশুড়ি ঘটনার পর থেকে পলাতক।

এদিকে পুলিশের ময়না তদন্ত শেষে। (১৮ জানুয়ারী) রবিবার রাতে আমেনার বাপের বাড়ির সামাজিক কবরস্থানে তার দাপন সম্পন্ন করা হয়। এদিকে আমেনার চাচাতো ভাই মুহাম্মাদ ইউছুফ
বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ধারণ করেছিলেন আমেনার ভাগিনা তাওসিফ। ভিডিওতে আমেনা বিষপানের বিষয়টি সরাসরি তার শাশুড়িকে দায়ী করেন এবং কথা শেষে অজ্ঞান হয়ে পড়েন আমেনা।

জানা যায় ২০২২ সালের শেষের; ” দিকে আনুষ্ঠানিকভাবে মুহাম্মদ ইউসুফের সাথে আমেনার বিয়ে সম্পূর্ণ হয় বলে জানান আমেনার আত্মীয়রা, বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন
ভালোই চলছিলো বলে জানান তারা, আরো জানা যায় দুই বছর বয়সী জান্নাতুল মাওয়া নামের একটি কন্যা সন্তান রয়েছে আমেনার।

স্বজনদের দাবি বিগত আট মাস পূর্বে থেকে শাশুড়ির কারনেই তাঁদের বিতর মনোমালিন্য
চলছিলো, এবং এ নিয়ে সালিসি দরবার ও বসেছিলো, কিন্তু কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি।পরিশেষে (৫জানুয়ারী)স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে কোনরকম সমাধান হয়। এদিকে মুহাম্মাদ ইউছুফ বলেন তাদের বোন আমেনা কে তাঁর শাশুড়ী ও তার পরিবারের লোকজন মিলে পরিকল্পিতভাবে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে, এ নিয়ে তাদের দাবি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনজুরুল হক বলেন আমেনার স্বামীকে আটক করা হয়েছে, শাশুড়ি পলাতক রয়েছেন, এবং আমেনার মৃত্যুর আগে ভাইরাল হওয়া ভিডিও তারা পেয়েছেন, ভিডিও দেখে পরিপূর্ণভাবে আমলেও নিয়েছেন বলেন তিনি,
এদিকে তদন্ত চলমান রয়েছে, পলাতক আসামি
গ্রেপ্তার হলে আইনগত ব্যবস্থা নিবেন বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা