November 13, 2026, 5:38 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, দেশমাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ডের রৌহা উত্তর পাড়ায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, জার্মানি শাখা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.খ.ম খোকন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল এইচ সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৈয়ব আলী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজনু সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন,
“আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আজীবন এদেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। নির্যাতন, জেল-জুলুম সহ্য করেও তিনি দেশ ও মানুষকে ছেড়ে যাননি। আমি সকলের কাছে তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া চাই।”
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব শামছুল ইসলাম মরহুমা দেশনেত্রীর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা