সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল
শিপন হাসান অপু ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কামরুজ্জামান কামরুল-কে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ১৭ জানুয়ারি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। পত্রে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী এ মনোনয়ন প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২৪ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে প্রার্থিতা সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে চূড়ান্ত মনোনয়নের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।