September 10, 2026, 3:16 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

ঝুকিপূর্ণ সড়কে শুকাচ্ছেন সুপারি! যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা।

মীর শাহীন স্টাফ রিপোর্টার ভোলা।

ঝুকিপূর্ণ সড়কে শুকাচ্ছেন সুপারি! যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
ভোলা।

ভোলা জেলার চরফ্যশন উপজেলার শশীভুষন থানার এওয়াজপুর ইউনিয়নের পানিরকল এওয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার একাংশ দখল করে শুকানো হচ্ছে সুপারি।
রাস্তাটি মারাত্মক ঝুকিপূর্ণ হলেও কোনকিছু তোয়াক্কা না করে এভাবেই চলছে সুপারি শুকানোর কাজ।

পথচারী মোঃ শাহাবুদ্দিন মাঝি বলেন এরকম ব্যস্ততম রাস্তায় সুপারি শুকানোর কারনে যে কোন মুহূর্তে অনেক বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে, ঝরে যেতে পারে তাজা প্রান। রাস্তায় এরকম সুপারি,ধান শুকানো ও জাল মেরামত করা কোনভাবেই উচিত নয়। তার দাবি সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এরকম কাজ বন্ধ করতে প্রশাসন আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত। প্রয়োজনে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

সুপারির মালিক বেলায়েত হোসেন মহাজন বলেন,এ বছর সুপারির দাম কম হওয়ায় বিক্রি না করে শুকিয়ে রেখে দিচ্ছি, তবে রাস্তায় সুপারি শুকানোর বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছরই এখানে সুপারি শুকাই নিজস্ব মাঠ না থাকায় এখানেই শুকাতে হচ্ছে। তবে এগুলো শুকানো শেষ হলে আর নতুন করে রাস্তা আটকিয়ে রাখবোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা