August 20, 2026, 3:59 am
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে দায়ে তিন দিনে তিনটি অভিযান, অর্থদণ্ড ৮০ হাজার

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে দায়ে তিন দিনে তিনটি অভিযান, অর্থদণ্ড ৮০ হাজার

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মো: তানভীর হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত থেকে পরিচালিত পৃথক অভিযানে তিন দিনে তিনজনকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী জনাব মো: লাবিব হোসেনকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এরপর ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে একই অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী জনাব মো: আজিজুলকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সবশেষে ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জনাব মনিরুজ্জামান মিলনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা