November 13, 2026, 5:59 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বান্দরবানের আলীকদমে কলা চুরি ঘটনা কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ: ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের ৬ জন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী তৎপর

আবু বক্কর সিদ্দিক বান্দরবান

বান্দরবানের আলীকদমে কলা চুরি ঘটনা কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ: ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের ৬ জন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী তৎপর,,,,

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,,

বান্দরবানের আলীকদম | ১৮ জানুয়ারি, ২০২৬
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে কলা চুরির তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৭ জানুয়ারি, ২০২৬) নয়াপাড়া ইউনিয়নে কলা চুরিকে কেন্দ্র করে ত্রিপুরা ও ম্রো সম্প্রদায়ের একদল যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে রূপ নেয়। এতে ১ জন ত্রিপুরা সদস্য এবং ৫ জন ম্রো সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সেনাবাহিনীর পদক্ষেপ:
আজ ১৮ই জানুয়ারি (রবিবার) ভোর সকালে ৩১ বীর আলীকদম সেনা জোনের একটি প্রতিনিধি দল দুর্গম জানালী পাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা আহত ম্রো সদস্যদের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বস্ত করা হয়েছে যে, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা কাউকেই করতে দেওয়া হবে না। এই সংঘর্ষের সাথে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

বর্তমানে ওই এলাকায় উত্তেজনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা