November 12, 2026, 12:18 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বারবার জনগণের ভোটে নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাড়ুয়া গ্রাম ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে ছিল পাঙ্গাসী ইউনিয়ন ওলামাদল এবং ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান জননেতা ভিপি আয়নুল হক। তিনি বলেন,
“আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ইসলাম ও আলেম সমাজের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন। তিনি কখনো ধর্ম ও দেশের অমঙ্গল করেননি। মহান আল্লাহ তায়ালা নিশ্চয়ই তাঁকে সর্বোচ্চ জান্নাত নসিব করবেন।”
তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে মরহুমা নেত্রীর জন্য দোয়া কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাঙ্গাসী ইউনিয়ন ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইউনুস আলী।
সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই এবং সঞ্চালনায় ছিলেন পাঙ্গাসী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম (সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা বিএনপি),
মোঃ খায়রুল ইসলাম ভূঁইয়া (সাবেক সিনিয়র সহ-সভাপতি, রায়গঞ্জ উপজেলা বিএনপি),
বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মল্লিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়া ও সকল মৃত মুসলমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
শহীদ জিয়া অমর হোক
বেগম খালেদা জিয়া অমর হোক
তারেক রহমান জিন্দাবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা