November 12, 2026, 6:18 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

১১ দলীয় জোটের সমঝোতায় সিরাজগঞ্জ ৩ ও ৬, এ দুইটি আসন পেল শরিক দল

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

১১ দলীয় জোটের সমঝোতায় সিরাজগঞ্জ ৩ ও ৬, এ দুইটি আসন পেল শরিক দল

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের আসন সমঝোতার প্রথম ধাপে সিরাজগঞ্জ জেলার দুটি সংসদীয় আসন জোটের শরিক দলগুলোর মধ্যে বণ্টন করা হয়েছে। সমঝোতা অনুযায়ী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন করবে।

বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্বে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে জোটের শরিকরা একমত হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে, এবি পার্টি ৩টি আসনে, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি আসনে এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দেবে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসন বণ্টন এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা