November 12, 2026, 12:20 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ১৫ আসনের জামায়েত নেতা শাহজাহান চৌধরীকে শোকজ

নুরুল আমিন লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম ১৫ আসনের জামায়েত নেতা শাহজাহান চৌধরীকে শোকজ

নুরুলআমিন লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি

একটি প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে। এ বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। যার কারন জসিম উদ্দিন শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

প্রীতিভোজ অনুষ্ঠানে প্রকাশ্য ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বিষয়টি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ হিসেবে দেন।

বুধবার (১৪ জানুয়ারি) আসনটির দায়িত্বপ্রাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ (যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম) নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ শোকজ করেন।

আগামী ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-১৫ আসনের ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে জামায়াতের প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

শোকজ নোটিশ সূত্রে জানা যায়, সম্প্রতি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জসিম উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

নোটিশে বলা হয়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই এ ধরনের নির্বাচনি বক্তব্য দেওয়া ও নির্দিষ্ট প্রতীকে ভোট প্রার্থনা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধি পরিপন্থি এবং নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন বলেন, দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি সেটা সত্য। তবে এটা যে আচরণবিধি লঙ্ঘন, সেটা আমাদের আগে জানা ছিল না। ভবিষ্যতে সতর্ক থাকব। শোকজ নোটিশ সম্পর্কে আমরা জেনে নিয়েছি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে যথাযথ জবাব দেবেন বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা