ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়ন এক মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ( ২৮) নামে এক যুবক আটক।
ভোলা জেলা প্রতিনিধি : ইমন রহমান
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মাদকবিরোধী এক ঝটিকা অভিযানে মোঃ রাশেদ (২৮) নামের এক যুবককে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন। অভিযানটি পরিচালিত হয় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে, সকাল ৭টা ২৫ মিনিটে।অভিযানে ধৃত রাশেদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও আনুমানিক ১১৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকসহ তাকে ভোলা সদর থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
নৌবাহিনী সূত্র জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে সরকার ঘোষিত নির্দেশনার আলোকে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।এদিকে স্থানীয়রা জানান, অভিযানটি তাদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি করেছে। মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত রাখার দাবিও জানান তারা।