November 11, 2026, 8:04 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের*লামা থানা পুলিশের অভিযানে ০১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক সহ ০৫(পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক বান্দরবান

বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে ০১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক সহ ০৫(পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।

সূত্র বান্দরবান জেলার লামায় বিচক্ষণতার পরিচয় দিলেন সহকারী পুলিশ সুপার লামা সার্কেল ও অফিসার ইনচার্জ লামা থানা জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল মহোদয়ের তত্ত্ববধানে এবং জনাব মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা, বান্দরবান পার্বত্য জেলার নেতৃত্বে লামা থানার এসআই/নাছির উদ্দীন, এসআই/সঞ্জয় পাল, এসআই/মোঃ সালাহ্ উদ্দিন, এসআই/মিয়েল চাকমা, এএসআই/মোঃ এমরান ভূইয়া, এএসআই/মিজানুর রহমান, এএসআই/মোঃ রায়হান উদ্দীন, এএসআই/মোহাম্মদ ইসমাইল হোসেন, সঙ্গীয় ফোর্স সহ অদ্য ১৩/০১/২০২৬ইং তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় লামা থানাধীন ০২নং লামা সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের শিলেরতোয়া চংবট মুরুং পাড়াস্থ আসামী কাইংপা মুরুং (৪৯) এর এককক্ষ বিশিষ্ট বসতঘরে (মাচাংঘর) অভিযান পরিচালনা করিয়া আসামী কাইংপা মুরুং (৪৯), পিতা-মৃত- রাংলাই মুরুং, মাতা-ক্রোংপা মুরুং, সাং-চংবট মুরুং পাড়া, ০১নং ওয়ার্ড, ০২নং লামা সদর ইউনিয়ন, থানা-লামা, বান্দরবান পার্বত্য জেলা’কে ০১(এক)টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক’সহ গ্রেফতার করা হয়। আসামী কাইংপা মুরুং (৪৯) এর বিরুদ্ধে লামা থানায় ১। আলীকদম থানার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা- ১৯ক, ১৮৭৮ সালের অস্ত্র আইন; সংক্রান্তে একটি জিআর পরোয়ানা এবং ২। আলীকদম থানার মামলা নং-৪, তারিখ- ১৫/১০/২০২২ইং, জি আর নং-১৩৯/২০০২, ধারা- ৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড, ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাস সশ্রম কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মূলতবী রহিয়াছে। ধৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা