November 13, 2026, 5:02 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পাচারের আগেই বিজিবির জালে বিপুল পরিমান সিরাপ আটক

মোঃ মেহেদী হাসান খান হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি

পাচারের আগেই বিজিবির জালে বিপুল পরিমান সিরাপ আটক

মোঃ মেহেদী হাসান

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি

​জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি, এর একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও বিএসটিআই অনুমোদনহীন ভেজাল খাদ্যসামগ্রী আটক করেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:২০ মিনিটে পাঁচবিবি উপজেলার জামে মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়ক মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।
​আজ শুক্রবার ৯ জানুয়ারি, ২০ বিজিবি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে একদল চোরাকারবারী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সিরাপ একটি গোডাউনে মজুত করেছে। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এর নির্দেশনায় বিজিবির একটি বিশেষ দল সেখানে তল্লাশি চালায়। তল্লাশিকালে গোডাউন থেকে জেনসি, টাচ্, জেট টেন, রেইনবো, আর আগুনসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৯,০০০ বোতলের বেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও প্রচুর পরিমাণে অনুমোদনহীন ললিপপ, জেল জুস, টেস্টি স্যালাইন ও চিপস জব্দ করা হয়। অভিযানের সময় গোডাউন মালিক নাজমুল হোসেন সরকার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ​বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপপ্রায় ২৬টি ভিন্ন প্রকার বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য ললিপপ, জেল জুস, চিপস ও অন্যান্য যার বাজারমূল্য: ২৬,৮৭,৪৮৫ লক্ষ টাকা।
​২০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সামাজিক শান্তি বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা