রায়গঞ্জে বাড়িতে চুরি, আতঙ্কে এলাকাবাসী
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামে ও চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি ধানগড়া পালপাড়া, সিমলার আতিক নামের এক ব্যক্তির বাড়ি। সর্বশেষ রুহুল আমিনের বাড়িতে একই কায়দায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এতে এলাকার সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিস অনার্স কলেজের একজন শিক্ষক ও ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী রায়গঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌর প্রশাসক ও এসি ল্যান্ড মহোদয়ের নিকট দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার এবং পুরো এলাকাকে সিসিটিভি নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
এদিকে, সবাইকে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রুত থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।