April 23, 2026, 2:46 pm
শিরোনাম :
গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ টাকা-মোবাইল ছিনতাই সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দক্ষিণ আইচা মারকাযুস সুন্নাহ মাদ্রাসার সবক প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মীর শাহীন জেলা প্রতিনিধি ভোলা

দক্ষিণ আইচা মারকাযুস সুন্নাহ মাদ্রাসার সবক প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ।

মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা মারকাযুস সুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সবক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  পরিচালক ও মুহতামিম মাওলানা নাজিমুদ্দিনের সভাপতিত্বে মাওলানা  আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীভূষণ দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সালাউদ্দিন (দা,রা,)

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান, দক্ষিণ আইচা মারকাযুস সুন্নাহ মাদ্রাসার সহসভাপতি ডাক্তার মোঃ মনির ফরাজি, দক্ষিণ আইচা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সেলিম রানা, শশীভূষণ বাজার ব্যবসায়ী মোঃ সোহাগ ফরাজী,  দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী মোঃ জসিম হাং মাওলানা শোয়েব প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনুল কারীমের সহীহ তিলাওয়াত ও ইসলামের বুনিয়াদী তা’লীম দেয়ার লক্ষ্যে এক যুগান্তকারী ও বিশেষায়িত শিক্ষা পদ্ধতি ‘নূরানী শিক্ষাধারা’। সেই সাথে এ শিক্ষাধারায় রয়েছে প্রয়োজনীয় সাধারণ শিক্ষাদানের ভারসাম্যপূর্ণ ব্যবস্থা। তাই এ পদ্ধতির শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শহর, নগর, গঞ্জ -গ্রামে ব্যাপক সমাদৃতি লাভ করেছে।

এ সময় কোমলমতি ছাত্র-ছাত্রীদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, জরুরী দু’আ-মাসায়েল ও ইংরেজি কবিতা শুনে অভিভূত হন উপস্থিত অতিথি ও বক্তারা।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক । পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা