ধানগড়ায় ১ম বার্ষিক বিরাট ইসলামী জলসা অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় ঐতিহ্যবাহী ধানগড়া পুরাতন জামে মসজিদ যুবসমাজের উদ্যোগে আগামী ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার একদিনব্যাপী ১ম বার্ষিক বিরাট ইসলামী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জলসাটি অনুষ্ঠিত হবে ধানগড়া পুরাতন জামে মসজিদ ঈদগাহ মাঠে, এবং কার্যক্রম শুরু হবে বাদ আছর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন সিদ্দিকী, সভাপতি—ধানগড়া পুরাতন জামে মসজিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ড. মোহাম্মাদ আসলাম হাবিব চৌধুরী (পালোয়ান), সিরাজগঞ্জ (আমেরিকা প্রবাসী)।
জলসার প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন
আব্দুল্লাহ বিন এরশাদ,
চেয়ারম্যান—ইউনাইট ফাউন্ডেশন ও আত-ত্বাইয়েবা প্রকাশনী, উত্তরা, ঢাকা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন
মাওলানা মোঃ ছাইফুদ্দীন ইয়াহইয়া,
সভাপতি—সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীস।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত অন্যান্য ওলামায়ে কেরাম কুরআন ও হাদীসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের দাওয়াত দেওয়া হয়নি। সম্পূর্ণ ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশে জলসা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মহিলাদের জন্য পর্দার সহিত প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখা ও শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে উপস্থিত হয়ে মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।