November 13, 2026, 5:38 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের তালিকা হালনাগাদ ও নতুন গেজেট প্রকাশের আশা প্রক্রিয়া চলমান

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের তালিকা হালনাগাদ ও নতুন গেজেট প্রকাশের আশা প্রক্রিয়া চলমান

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

:
জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে জেলা পর্যায় থেকে প্রেরিত তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। এ সংক্রান্ত একটি সরকারি পত্র ২৩ অক্টোবর ২০২৫ তারিখে (স্মারক নং-৩৮৫) দেশের সকল জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জেলা থেকে পাঠানো প্রাথমিক তালিকায় অনেক ক্ষেত্রে আন্দোলনে অংশগ্রহণের প্রমাণ ও আহত হওয়ার সুনির্দিষ্ট বিবরণ অনুপস্থিত। ফলে প্রকৃত আহতদের নির্ভুল তালিকা প্রণয়নের স্বার্থে প্রত্যেক আহত জুলাই যোদ্ধার
আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ
কিভাবে, কোথায় ও কখন আহত হয়েছেন
—এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত জেলা কমিটি’ গঠন করেছে। জেলা থেকে প্রেরিত আহতদের তালিকা অবশ্যই উক্ত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই ও অনুমোদন সাপেক্ষে অধিদপ্তরে পাঠাতে হবে।

বগুড়ায় ২৩৩ জনের মধ্যে ১৩৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত
বগুড়া জেলা জুলাই প্রতিনিধি মো. নাহিদুলজ্জামান জানান, বগুড়া জেলায় যাচাই-বাছাই শেষে ২৩৩ জনের মধ্যে ১৩৫ জন জুলাই যোদ্ধা প্রাথমিকভাবে টিকে আছেন। একই সঙ্গে নতুন করে আহত জুলাই যোদ্ধাদের এন্ট্রিও নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জে নতুন গেজেট প্রকাশের কাজ অগ্রগতিতে
সিরাজগঞ্জ জেলায় আহত জুলাই যোদ্ধাদের নতুন গেজেট প্রকাশের কার্যক্রমও দ্রুত এগোচ্ছে। ছাত্র প্রতিনিধি সজিব সরকার জানায়, আহতদের যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপি’র সঙ্গে কথা হয়েছে।
এখনো ১০ জনের তদন্ত বাকি ছিল, যা আজ অথবা আগামীকালের মধ্যেই সম্পন্ন করে রিপোর্ট সিভিল সার্জন অফিসে পাঠানো হবে। সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিয়মিত যোগাযোগের আহ্বান
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ।

জিহাদসহ সংশ্লিষ্টরা জানান, যারা আগে বা নতুন করে আবেদন করেছেন, সবাইকে নিজ নিজ দায়িত্বে
জেলা প্রশাসক (ডিসি) অফিস
সিভিল সার্জন অফিসে
নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে চলতি সপ্তাহে প্রতিদিন ২–৩ জন করে সরাসরি গিয়ে খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়। প্রয়োজনে মেহেদী ভাই, সজিব ভাই ও রিমসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

সম্মিলিত প্রচেষ্টায় ন্যায্য অধিকার আদায়ের প্রত্যাশা
রুকাইয়া ইসলামসহ দীর্ঘদিন ধরে আহত জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করা সংগঠকরা জানান, মেহেদী, রাকিব, সিফাতসহ অনেকে সম্মিলিতভাবে কাজ করছেন।

শিগগিরই নতুন গেজেট প্রকাশ এবং আরও নতুন জুলাই যোদ্ধার অন্তর্ভুক্তি হবে বলে তারা আশাবাদী।

সংশ্লিষ্টরা মনে করছেন, এককভাবে নয়—সমন্বিত ও দায়িত্বশীল প্রচেষ্টার মাধ্যমেই আহত জুলাই যোদ্ধাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব।

জুলাই যোদ্ধারা এক থাকলে, ন্যায়ের পথে বিজয় আসবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা