November 13, 2026, 6:00 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

গোপালগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী এসএম জিলানীর সাথে ১ নং কুশলী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী

গোপালগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী এসএম জিলানীর সাথে ১ নং কুশলী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১ নং কুশলী ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী নিয়ে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানীর সঙ্গে আজ (সোমবার) সন্ধ্যার পর কুশলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এবং বক্তারা বলেন বিএনপি একটি রাজনৈতিক বড় দল, আমরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এসএম জিলানী কে নির্বাচিত করে সংসদে পাঠানোর ব্যবস্থা করবো।

বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানী বলেন,
নির্বাচনকে সামনে রেখে কিছু চক্র মহল ফেসবুকের মাধ্যমে ও সাধারণ মানুষকে বলতেছে যে নির্বাচন সুষ্ঠ হবে না। আসলে নির্বাচন সুষ্ঠু হবে ভোটারটা নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিতে পারবে।
তিনি আরো বলেন, ভোট আপনার একটি পবিত্র আমানত। আপনাদের এই মুল্যবান ভোটের মাধ্যমে একজন প্রার্থী নির্বাচিত হয়ে আপনাদের জনপ্রতিনিধি হবে।
কাকে ভোট দিলে এই প্রেক্ষাপটে এই সময়ে আপনার কথাগুলো ঘনিষ্ঠভাবে বলতে পারবেন, কাকে ভোট দিলে আপনার যে সমস্যা গুলোর আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে এই প্রেক্ষাপটে আপনার বিবেচনায় যাকে পছন্দ হবে তাকেই ভোট দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা