November 11, 2026, 11:11 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা বিএনপির অনুষ্ঠানে, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা বিএনপির অনুষ্ঠানে, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের কাদাই যমুনা সেতু দাখিল মাদরাসার শিক্ষক আব্দুর রাজ্জাক মাস্টারকে নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি অতীতে আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
সম্প্রতি তিনি ছাত্রদলের সিরাজগঞ্জ জেলা সভাপতি জুনায়েদ হাসান সবুজের সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে উপস্থিত হন। বিষয়টি সামনে আসার পর এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযোগ উঠেছে—এভাবেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ধীরে ধীরে বিএনপির কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছেন এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তন করছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা