November 11, 2026, 9:15 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হোসেনপুরে খাদ্য বিভাগের ধান ক্রয়ে কৃষকদের ভোগান্তি, দ্রুত সমাধানের দাবি

আশরাফুর রহমান রাব্বি ​জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

হোসেনপুরে খাদ্য বিভাগের ধান ক্রয়ে কৃষকদের ভোগান্তি, দ্রুত সমাধানের দাবি

আশরাফুর রহমান রাব্বি
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে লটারিতে নির্বাচিত একাধিক প্রান্তিক কৃষক ভোগান্তির মুখে পড়েছেন। ধান ক্রয় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়ে অনেকে এখনো গুদামে ধান দিতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, চলতি মৌসুমে খাদ্য বিভাগের ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। তবে নির্বাচিত হয়েও কয়েকজন কৃষক ধান সরবরাহের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় ও প্রয়োজনীয় যোগাযোগের অভাবে গুদামে ধান দিতে পারছেন না বলে জানিয়েছেন।

সরেজমিনে কথা হলে উপজেলার সাহেদল ইউনিয়নের কৃষক মোবারক হোসেন বলেন, তিনি লটারিতে নির্বাচিত হয়েছেন, কিন্তু কী পরিমাণ ধান তার কাছ থেকে গ্রহণ করা হবে বা কীভাবে ধান জমা দিতে হবে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তিনি এখনো পাননি। ফলে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

একইভাবে জিনারী ইউনিয়নের জিনারী ওয়ার্ডের কৃষক মোবারক মিয়া জানান, খাদ্য বিভাগে যোগাযোগ করলে তাকে গুদাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে প্রয়োজনীয় নম্বর বা স্পষ্ট দিকনির্দেশনা না পাওয়ায় এখনো ধান সরবরাহ করতে পারেননি তিনি।

স্থানীয়ভাবে ধান ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানান, ধান সংগ্রহ কার্যক্রমটি আরও স্বচ্ছ ও সহজ হলে প্রকৃত কৃষকরা উপকৃত হতেন। তাদের মতে, মাঠ পর্যায়ে কৃষকদের পর্যাপ্ত তথ্য না থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এ বিষয়ে খাদ্য গুদাম ও উপজেলা খাদ্য অফিসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সাংবাদিকরা ধান ক্রয় প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়।

এ প্রসঙ্গে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, ধান ক্রয় সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগ পেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। প্রয়োজন হলে বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী কৃষকরা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে তারা নির্বিঘ্নে সরকারি গুদামে ধান সরবরাহ করতে পারবেন এবং কাঙ্ক্ষিত মূল্য পেতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা