সিরাজগঞ্জে শহীদ হাদীর হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের ডাক
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে শহীদ হাদীর হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শহীদ হাদীর শাহাদাতের তিন সপ্তাহ পার হলেও এখনো বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ ও ছাত্রসমাজ।
আয়োজকদের দাবি, পরিকল্পিতভাবে শহীদ হাদীর বিষয়টি গণমাধ্যম থেকে আড়াল করার চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
তারিখ: ৪ জানুয়ারি
স্থান: বাজার স্টেশন শহীদ মিনার, সিরাজগঞ্জ
সময়: দুপুর ২টা
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যোহর নামাজ আদায় শেষে সবাই শহীদ মিনারে সমবেত হবেন ইনশাআল্লাহ।
এতে সাধারণ জনগণ, ছাত্রসমাজ ও নির্যাতিত মা-বোনসহ সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করা হয়েছে।
বক্তারা বলেন, “শহীদ হাদীর হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবেই।”