November 11, 2026, 4:27 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ২৪ জেলের কারাদণ্ড।

মীর শাহীন স্টাফ রিপোর্টার বোরহানউদ্দিন , ভোলা।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ২৪ জেলের কারাদণ্ড।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
বোরহানউদ্দিন , ভোলা।

গত ৩ অক্টোবর রাত ১২ টা থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ রক্ষায় নদীতে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু জেলেদের জালে ধরা পড়ছে ডিম দেওয়া মা ইলিশ। নিষেধাজ্ঞার এ সময়ে সরকারি বিভিন্ন সহযোগিতাও পাচ্ছে জেলে পরিবার গুলো। তবুও থেকে নেই অসাধু জেলেদের মাছ ধরা।

নিষেধাজ্ঞার এ সময়ে উপজেলা প্রশাসন, মৎস অফিসার, আইন শৃংঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে।আজ ১৬-১০-২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার জনাব মো: রায়হানুজ্জামান স্যারের নেতৃত্বে আজ তেতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশ থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায়
চব্বিশ (২৪) জনকে আটক করা হয়, সকলে নিজেদের দোষ স্বীকার করেছে এবং তাদের প্রত্যেককে ১০ (দশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিষেধাজ্ঞাকালীন এ সময়ে নদীতে মা ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছ। আটককৃত জেলেদের কাছ থেকে ৩০(ত্রিশ) কেজি মা ইলিশ ও ১০০০০ (দশ হাজার) মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা