April 27, 2026, 9:01 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ধানঘরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ধানঘরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ও টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ

দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয়ে আজ আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়। সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে প্রকাশ্যে রেজাল্ট শিট প্রদর্শন করা হয়, যাতে সবাই নিজ নিজ ফলাফল দেখতে পারেন।

বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে মো. শের আলীর কন্যা ইকরা। ফলাফল প্রকাশের সময় মো. শের আলী সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন,
“আমার মেয়ে ইকরা ধানঘরা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় স্কুল ফার্স্ট হয়েছে। তার সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।”

তিনি একই সঙ্গে সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য, ইকরা ষষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে শিক্ষক আব্দুল রাজ্জাক স্যারের কন্যা।
পুরো ফলাফল প্রক্রিয়া বিদ্যালয়ের সকল শিক্ষক সম্মিলিতভাবে পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

সার্বিকভাবে পরিচালনা করেন ধানঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন কুমার স্যার। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ফলাফল প্রকাশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা