রায়গঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধীদের হামলার ভিডিও ভাইরাল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সিরাজগঞ্জ জেলার যুগ্ম-আহ্বায়ক ফাহিম বিশ্বাস এবং ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত কথিত ‘ভুয়া জুলাই যোদ্ধা’ ইমরুলের সংশ্লিষ্টতায় বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।